চকঝগড়ু স্কুল এন্ড কলেজ মাঠে ছাত্র ছাত্রী দের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয় ।
চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১নং ওয়ার্ড চকঝগড়ু হাই স্কুল এন্ড কলেজ মাঠে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিটি পরিবারে সমাজের একটি গুরুত্বপূর্ণ ক্ষুদ্র সংগঠন। সমাজিক অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব তখনই হবে যখন প্রতিটি পরিবার এই সকল অপরাধের কুফল সম্পর্কে অবগত হয়ে ব্যবস্থা নিবেন ।
এই পরিবারের মূল চালিকা শক্তিই হচ্ছে মা। চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের বিএনপির সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ এমপি মহোদয়ের নির্দেশে চকঝগড়ু হাই স্কুল এন্ড এর মা দের নিয়ে বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে চলছে আমাদের মা সমাবেশ। এমপি হারুনুর রশীদ আরো জানান, একটি মা ই পারেন তার স্বামী, সন্তানদেরসঠিক পথ দেখাতে তাঁর আপন মহিমা ও মমতা দিয়ে। আমরা আজ গিয়েছিলাম চকঝগড়ু হাই স্কুলে মা দের সাথে কথা বলতে । আলো ছড়িয়ে পড়ুক সব জায়গাতে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এমপি মহোদয় হারুনুর রশীদ হারুন । ও চাঁপাইনবাবগঞ্জের বিএনপির সদর থানার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (মতি)
উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম( তসি), আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম।,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম ১নং ওয়ার্ডের মেম্বার লক্ষন ঘোষ, চকঝগড়ু স্কুলের প্রধান শিক্ষক দৌলত আলী মাস্টার ও ছাত্র ছাত্রী বিন্দু ।


কোন মন্তব্য নেই