নশিপুরে এইচবিবি করণ কাজের উদ্বোধন করলেন বিএনপি'র হারুন এমপি।
চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নশিপুর ১নং ওয়ার্ডে ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টার সময় চাঁপাইনবাবগঞ্জের মাননীয় সংসদ সদস্য হারুনুর রশীদ, নশিপুর থেকে কালিজল পর্যন্ত এইচবিবি ১কিলোমিটার পাঁকা রাস্তা পর্যন্ত এইচবিবি কাজের শুভ উদ্বোধন করা হয়েছে । শনিবার সকালে এ কাজের উদ্বোধন করেন, বিএনপির যুগ্ম-মহাসচিব ও সদর আসনের সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ হারুন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার চেয়ারম্যান তসিকুল ইসলাম,উপজেলার ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি।


কোন মন্তব্য নেই