চাঁপাইনবাবগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবসে র্যালী
চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ ।
চাঁপাইনবাবগঞ্জ শহরেরই বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে। শুক্রবার সকালে জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শেষে কালেক্টরেট চত্বরের মুজিব মঞ্চের সামনে সমাবেশ হয়। ‘ইশারা ভাষার প্রমিত ব্যবহার, বাক্-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ শ্লোগানে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজ সেবা অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোসা. উম্মে কুলসুম। উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুম মনির আফতাবী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মীর শামিম আলী, সংগ্রামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মনিরা খাতুন, ইশারা প্রতিবন্ধী আব্দুল মান্নান, বাক ও শ্রবণ প্রতিবন্ধী আবরার ফয়সালসহ বিভিন্ন প্রতিবন্ধী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। র্যালী ও সমাবেশে অংশ নেয় হাইকেয়ার স্কুল, ডিপিওডি, সুইড বাংলাদেশ, সংগ্রামী মহিলা সংস্থাসহ বিভিন্ন প্রতিবন্ধী প্রতিষ্ঠান।


কোন মন্তব্য নেই