১০ম চাঁপাই উৎসব যাকজমকভাবে সম্পন্নঃ নৌপ্রতিমন্ত্রীর সোনামসজিদকে উন্নীত করার আশ্বাস
চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ :
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি সোনামসজিদ স্থলবন্দরকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে উন্নীতকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১০ম চাঁপাই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি এ উৎসবের আয়োজন করে।
সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহা. উজির আলী। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের ১০ জন গুণী মানুষকে সম্মাননা প্রদান করা হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, গুণী সংবর্ধিত অতিথি ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন, অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম।
ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জবাসীদের সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি উৎসবে ঐতিহ্যবাহী খাবার কালাই রুটি, দুপুরে গরুর মাংস, মোটা চালের ভাত ও বিকেলে স্থানীয়ভাবে প্রসিদ্ধ খাবার আন্ধাসা পরিবেশন করা হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয়ভাবে জনপ্রিয় গম্ভীরা পরিবেশন করা হয়। এছাড়াও বিভিন্ন গুণী শিল্পীদের গান পরিবেশন করা হয়।
উৎসবে প্রায় আড়াই হাজার মানুষ যোগ দেন।


কোন মন্তব্য নেই