কানসাটে চুরির ঘটনায় গ্রেপ্তার-৩জন
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা ::
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ২নং ওয়ার্ড কানসাট মিলিকের বাসিন্দা শ্রী বাপ্পি দাসের বাসা থেকে বৃহস্পতিবার রাত্রি আনুমানিক ১০টা ১৫ মিনিটে,বাপ্পি দাসের নিজ বাসা থেকে দুর্ধর্ষ চুরি হয়েছে। এ ঘটনার পর শুক্রবার বিকেলে চুরির সাথে জড়িত থাকার সন্দেহে 3 জনকে আটক করা হয়েছে।সেসাথে উদ্ধার করা হয়েছে সেই সব মালামাল । আটককৃত তিনজন হলো অভি,পারভেজ ও সিমান্ত
বাপ্পি দাস সপরিবারে সাপ্তাহিক কৃর্ত্তন শোনার জন্য রাত্রি ৯ঃ০০টার সময় কানসাট গঙ্গা ঘাট মন্দিরে যান,এর পর আনুমানিক ১০টা ৩০মিনিটে বাসায় ফিরে দেখে ঘরের তালা খুলা রয়েছে,ভিতরে প্রবেশ করে দেখে আলমারিতে থাকা সিন্ধুকের ৩.৫ ভরি স্বর্নঅংলকার,
নগদ ৩০,০০০/-(ত্রিশ হাজার)টাকা ২০,০০০/-(বিশ হাজার)টাকা দামের মোবাইল ফোনসহ ভোটার আইডি কার্ড ও পাসপোর্ট নিয়ে যায়।
যে গুলোর অানুমানিক মূল্য ২,৫০,০০০/-(দুই লক্ষ পঞ্চাশ হাজার)টাকা,থেকে ৩,০০,০০০/-(তিন লক্ষ )টাকা।
পরবর্তীতে শিবগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয় তাৎক্ষণিক শিবগঞ্জ থানার এস,অাই ফারুক ও এস,অাই আরিফ ঘঠনা স্থলে উপস্থিত হয়ে ঘঠনার সত্যতা নিশ্চিত করেন।
এবং চুরির সাথে জড়িত সকলকে অাইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের নিশ্চিয়তা দেন।


কোন মন্তব্য নেই