Header Ads

  • সংবাদ শিরোনাম

    বাঘায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের হানা


    এ আই রবি, স্টাফ রিপোর্টার: 

    রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।

    মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বাঘা থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মায় নামেন এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৮টি ট্রাককে দুইশ’ টাকা করে জরিমানা করে বালু উত্তোলন বন্ধ ঘোষণা করেন।

    স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রাজশাহীর বাঘার নারায়নপুর সড়কঘাট এলাকায় পদ্মা নদীর কোল ঘেষে ফসলি জমির পাশ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে কতিপয় প্রভাবশালী। এভাবে বালু উত্তোলনের ফলে একদিকে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ, অপরদিকে কৃষকরা ধারণা করছেন সামনের বর্ষা মৌসুমে সমস্ত ফসলি জমি নদীগর্ভে বিলিন হয়ে যাবার। একই সাথে এলাকার ঘর-বাড়ি ও গাছপালা ভাঙ্গারও আশঙ্কা করছেন অনেকে।

    এর ফলে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিকার চেয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীসহ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন নারায়নপুর সড়কঘাট এলাকার শতাধিক বাসিন্দা এবং বালুর ট্রাকে নিহত স্কুলছাত্রের পিতা গোলাম কাদের। তারা অভিযোগে বলেন, কতিপয় প্রভাবশালী এবার বর্ষা মৌসুমের পর থেকে স্থানীয় রাজনৈতিক নেতাদের মাসোহারা দিয়ে অবৈধভাবে বালু ও ভরাট উত্তোলন করে চলেছে। ফলে একদিকে রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে রাস্তা-ঘাট নষ্ট হওয়াসহ স্কুলগামী শিক্ষার্থীদের জীবনমান বিপন্ন হচ্ছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad