ভারতে প্রবেশের সময় বাঙ্গাবাড়ি সীমান্তে -১০ জন আটক ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে শিবরামপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ১০ জন বাংলাদেশী কে আটক করেছে বিজিবি। মঙ্গলবার বিকেলে উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তের ঘুঘিয়া আনারপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১ জন পুরুষ ৫ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছে। ১৬ বিজিবি’র বাঙ্গাবাড়ী কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো সুনামগঞ্জ জেলার বনগাঁও গ্রামের কুদ্দুস মিয়ার স্ত্রী কুলসুম (৪৫) ও তার সন্তান জুয়েল (৬), মনপুরার স্ত্রী আকলিমা (২৫) তার সন্তান মরিয়ম (৪), সানজিদা (১), তানজিলা (২), নোয়াখালি জেলার বেগমগঞ্জ উপজেলার হুমায়ুন কবিরের ছেলে জাকির হোসেন (৩৫) সুনামগঞ্জ জেলার বনগাঁও গ্রামের মৃত রাকিব আলী স্ত্রী হাতেমা খাতুন (৫০) খুলনা জেলার নবণচড়া গ্রামের মৃত হাসমত বিশ্বাসের মেয়ে খুরশেদা জরিনা (৩০) যশোর শার্শা উপজেলার মাইসাকুরা গ্রামের মৃত লুৎফর রহমানের মেয়ে লিপি আনসারী (২৫) আটককৃতদের বিজিবি রাতে গোমস্তাপুর থানা পুলিশের নিকট সোপর্দ করেছে।


কোন মন্তব্য নেই