Header Ads

  • সংবাদ শিরোনাম

    শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১

    স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ তার সহযোগী 
    সৌরাব আলী ::

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মো. রিমন (৯) নামে এক শিশু নিহত হয়েছে।

    মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কানসার্ট চৌডালা সড়কের বিশ্বনাথপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত রিমন শিবনারায়ণপুর গ্রামের মো. মিঠুনের ছেলে। সে বিশ্বনাথপুর নূরানী মাদরাসার ছাত্র ।
    স্থানীয়ররা জানায়, ক্লাস শেষ করে দুপুরে বাড়ি যাচ্ছিলো রিমন। রাস্তা পার হবার সময় দ্রুতগতির একটি ইজিবাইক রিমনকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আশেপাশের লোকজন তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    শিবগঞ্জ থানার ওসি মো. শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
    তিনি জানান, ইজিবাইকটির চালককে আটকের চেষ্টা চলছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad