নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক লাখ টাকা জরিমানা
আইকে ইব্রাহীম, স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার লহরী গ্রামে অবৈধভাবে কৃষি জমি নষ্ট করে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় জমির মালিক মোঃ জসিম উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ১৫ ধারা মোতাবেক এ জরিমানা করেন।
সহকারী কমিশনার ভূমি ইকবাল হাসান জানান, জেলা প্রশাসকের মহোদয়ের নির্দেশে ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে কৃষি জমি রক্ষার এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বলেন- কৃষি জমি সুরক্ষায় যে কোন ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

কোন মন্তব্য নেই