Header Ads

  • সংবাদ শিরোনাম

    স্কাউট ও কাব সদস্যদের মাঝে ড্রেস বিতরণ


    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৭ নং চর অনুপনগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও কাব সদস্যদের মাঝে ড্রেস বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ১২ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১০ টায় ইউনিয়ন চত্বরে এ ড্রেস বিতরণ করা হয়।

    চর অনুপনগর ইউনিয়ন পরিষদ আয়োজিত ড্রেস বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কাউট ও কাব সদস্যদের হাতে ড্রেস তুলে দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চর অনুপনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাদেকুল ইসলাম বাচ্চু।

    ড্রেস বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্কাউট ও কাব সদস্যরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad