Header Ads

  • সংবাদ শিরোনাম

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আবদুর রব। অনার্স শেষ র্বষের ছাত্র। নিজ উদ্যোগে অক্ষরজ্ঞান ছড়াচ্ছেন নিরক্ষর মানুষের মাঝে।


    চাঁপাইনবাবগঞ্জ জেলাপ্রতিনিধি নয়ন ঘোষ :

    টিপসইয়ের প্রতারণার কথা চিন্তা করে ২০১৪ সালে শুরুতে নিজ গ্রামে এ কাজ শুরু করেন আব্দুর রব। এখন আশাপাশের বেশ কয়েকটি ইউনিয়নে ছড়িয়েছে তার কাজের পরিধি।

    একেবারেই বিনামূল্যে সুবিধাবঞ্চিত এসব নারী-পুরুষকে পড়ান আব্দুর রব। প্রয়োজনে নেন অন্যের সহযোগিতা। শুধু তাই নয় মাদক, বাল্য বিয়ে ও যৌতুকসহ বিভিন্ন অপরাধ সর্ম্পকেও সচেতন করছেন আব্দুর রব। তার এমন কাজের সাধুবাদ জানান গ্রামবাসীও।

    খোলা আকাশের নিচে ১শ জন বয়স্ক শিক্ষর্থী সপ্তাহে ৬দিন পড়ালেখা করেন। এখন পর্যন্ত ৮শ মানুষকে অক্ষরজ্ঞান দিয়েছেন আব্দুর রব।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad