চাঁপাইনবাবগঞ্জে মুজিব মঞ্চে ডক্টরস ফোরাম ও ডেন্টাল স্টুডেন্টস এর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নয়ন ঘোষ:
চাঁপাইনবাবগঞ্জে মুজিব মঞ্চে জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম ও চাঁপাইনবাবগঞ্জে জেলা ডেন্টাল স্টুডেন্টসের অ্যাসোসিয়েশনের আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন আমবাগানে অনুষ্ঠানের শুরুতে এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েন বিএমএ চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি ডা. দুররুল হোদা, ডা. আশরাফুল হক চুন্নু, চাঁপাইনবাবগঞ্জে জেলা ডেন্টাল স্টুডেন্টসের অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আহবায়ক ডা. সাইফ জামান আনন্দ। আলোচনা শেষে বঙ্গবন্ধুকে নিয়ে গান, একক গান, দলীয় সংগীত, দেশত্ববোধক গান ও বঙ্গবন্ধুর জীবনের নানাদিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান দেখতে পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজল ই খুদা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি ডা. গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুন ও জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত ডাক্তার ও মেডিকেল পড়–য়া ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই