ভোলাহাটে ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত!
চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন:
মোহাঃ মিজানুর রহমান, ভোলাহাট : "জয় বাংলা জয় বঙ্গবন্ধু " এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২৯ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ আওয়ামী লীগ ভোলাহাট উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় ভোলাহাট মোহবুল্লাহ্ কলেজ মাঠে সকাল ১১ টার সময় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে।
বাংলাদেশ আওয়ামী লীগ ভোলাহাট উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন। শোক প্রস্তাব পাঠ করেন, উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃআশরাফুল হক চুনু।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মইনুদ্দীন মন্ডল, প্রধান বক্তা ছিলেন বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক ও ৪৫ চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সদস্য নুরুল ইসলাম ( ঠান্ডু), বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সদস্য বেগম আক্তার জাহান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সদস্য শাহাবুদ্দীন ফরাজী, ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-০১ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা শাখার যুগ্ম সম্পাদক ডাঃ শামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা শাখার সহ-সভাপতি জিয়াউর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন,উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল খালেক, উপজেলা শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি মাহালত আশরাফুল ও সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ডালিম, জেলা সদস্য পিয়ার জাহান ও হুসনে আরা পাখি সহ আওয়ামী লীগের নৃত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।এ সময়, সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান করেন প্রধান অতিথি।
উল্লেখ্য যে, সিলেকশনের মাধ্যমে নবনির্বাচিত সভাপতি ডাঃ আশরাফুল হক চুনু, সহ-সভাপতি আব্দুল গাফফার মুকুল, সাধারণ সম্পাদক ইয়াশিন আলী শাহ্ ও যুগ্ম সাধারণ সম্পাদক পিয়ার জাহান।


কোন মন্তব্য নেই