Header Ads

  • সংবাদ শিরোনাম

    আমি আজীবন মেঘনা উপজেলার জনগণের সেবার মাঝে বেঁচে থাকতে চাই- বর্তমান ভাইস চেয়ারম্যান, মোঃ মিলন সরকার


    সিনিয়র রিপোর্টার, রাহাদ হোসেনঃ 

    কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মেঘনা নদীর বিশাল স্রোতের মোহনায় তুলাতুলি একটি সুন্দর মনোরম লাল সবুজ গ্রাম। যেন শিল্পীর তুলিতে আঁকা এই গ্রামটি।এই গ্রামেরই সম্ভ্রান্ত মুসলিম পরিবারের একজন কৃতি সন্তান বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বর্তমান মেঘনা উপজেলার  ভাইস চেয়ারম্যান মোঃ মিলন সরকার। তিনি এই উপজেলার উন্নয়নে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।তিনি গরীব ও দুঃখী মেহনতী মানুষের সেবায় সর্বদাই বন্ধু হয়ে পাশে রয়েছেন। তিনি একজন ধর্ম প্রিয় ব্যক্তি।এই উপজেলার স্কুল, কলেজ, মসজিদ-মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে আর্থিক সহায়তা দিয়ে থাকেন।তিনি মেঘনা উপজেলার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকে উপজেলার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তার নিরলস পরিশ্রমের ফলেই এই উপজেলা আজ মাদকমুক্ত একটি এরিয়া। তিনি প্রতিবেদক এর সাথে একান্ত সাক্ষাৎকারে বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে দুর্নীতিমুক্ত ভাবে আজীবন সমাজ সেবা ও মানব সেবার মাঝে বেঁচে থাকতে চাই। তিনি আরো বলেন, আমি কখনো নেতা হতে চাই না, আমি জনগণের কর্মী হতে চাই। আল্লাহর রহমতে জনগণের মনোনীত হয়ে থাকবো। জনগণই আমার উৎস, জনগণই আমার শক্তি। আমি জনগণের ভালোবাসায় বর্তমানে এই উপজেলার ভাইস চেয়ারম্যান। সামনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী আর এই জন্মশত বার্ষিকীতে আমার একটাই চাওয়া এই উপজেলার উন্নয়নে আমি সর্বদাই পাশে থাকবো।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad