কুমিল্লা’র দেবিদ্বারে একসাথে হতদরিদ্র মায়ের ঘরে তিন সন্তানের জন্ম।
দেবিদ্বার সংবাদদাতা :
কুমিল্লার দেবিদ্বারে চাটুলী গ্রামে এক হতদরিদ্র মায়ের ঘরে যমজ তিন পুত্রসন্তানের জন্ম হয়েছে।এক সাথে তিন সন্তান জন্মের পর ভরণ-পোষণ করার ক্ষমতা না থাকায় সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চাইলেন রিক্সাচালক বাবা।
জানা যায়, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ১১ নং রাজামেহার ইউনিয়ন চাটুলী গ্রামের পশ্চিম পাড়া সমুরুদ্দিন ( ছামার ) বাড়ির খোরশেদ আলমের ছেলে আরিফুর রহমানের স্ত্রী রহিমা আক্তার জমজ তিন পুত্রসন্তানের জন্মদেন।
গত ১৫ ই জানুয়ারি নরমাল ডেলিভারির মাধ্যমে জমজ তিন সন্তানের জন্ম দেন তিনি।তাদের পূর্বে এক পুত্র সন্তানসহ চার জন শিশুর ভরণপোষণ করতে পারছেন না হতদরিদ্র রিক্সা চালক পিতা। তাই এই শিশুদের ভরণপোষণ ও তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন পিতা আরিফুর রহমান ও তার স্ত্রী রহিমা আক্তার।
যমজ তিন পুএ সন্তান জন্ম হয়েছে শুনে চাটুলী গ্রামসহ পাশেপাশের এলাকার ছোট-বড় সবাই একটি নজর দেখার জন্য আবেগ প্রবন হয়ে রিক্সা- চালক আরিফুর রহমানের সমুরুদ্দিন ( ছামার ) বাড়ীতে ভিড় জমায়।
গ্রামের এক প্রত্যক্ষদর্শী ব্যক্তি জানান এলাকার নিঃসন্তান কিছু ব্যক্তিরা রিক্সা- চালক আরিফুর রহমানের দরিদ্রতার সুযোগে টাকার বিনিময়ে বাচ্চা কিনে নেওয়ার চেষ্টা ও করেন কিন্তুু তিন পুএ সন্তানের মায়ার কাছে দরিদ্রতা ও টাকার লোভের কাছে হার মানেনি যমজ তিন সন্তানের বাবা-মা আরিফুর রহমান ও তার স্ত্রী রহিমা আক্তার।


কোন মন্তব্য নেই