চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার-২
চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ:
চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কার্যালয়ের একটি অপারেশন টিম সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের শিবগঞ্জে ২০ বোতল ফেনসিডিল ও একটি ইয়ামাহা মোটরসাইকেলসহ ২ যুবকে গ্রেপ্তার করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কার্যালয়ের গ্রেপ্তারকৃত যুবকদের নাম সুমন ও শাহিন।
পরিদর্শক মো: রায়হান আহমেদ খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫ ফেব্রুয়ারি বুধবার ভোর চারটার দিকে সঙ্গীয় ফোর্স একটি মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান, পরিদর্শক রায়হান।
উল্লেখ্য যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কার্যালয়ের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।


কোন মন্তব্য নেই