Header Ads

  • সংবাদ শিরোনাম

    দেবিদ্বারে সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইটভাটার অপসারণ এর দাবিতে মানব বন্ধন।


    সাহাদাত হোসেন ভূইয়া, দেবিদ্বার।

    দৃশ্যমান হয়েছে যে ভাটা স্থাপন কালে পূর্ববর্তন ইউ,পি চেয়ারম্যান গন সহ এ যাবৎ মোট ৯ টি ইটভাটার সুপারিশ/ ট্রেড লাইসেন্স প্রদান করেছেন এতদসংঙ্গে সরকারি দপ্তর জেলা প্রশাসন সহ বিদ্যালয় সংলগ্নে ইটভাটার অনুমতি বা লাইসেন্স ইস্যু করেছে!! দিন দিন জনমনে ক্ষোভ  বৃদ্ধি ও প্রকাশ হওয়ায় আমি সাবেক চেয়ারম্যান মরহুম এ্যডভোকেট নজরুল ইসলাম ভূঁঞা-এর পরিবারের একজন সন্তান হিসেবে এর দায় মুক্তির লক্ষ্য জনস্বার্থে প্রিয় দেবিদ্বারবাসীর জন্য আমি আমার উচ্চ পর্যায়ে অভিযোগ দাখিল সম্পন্ন করিলাম । আমার প্রত্যাশা আপনারা সকলে সৃষ্টিকর্তার নিকট এ ইউনিয়ন এর এযাবৎ সকল চেয়ারম্যান/প্রার্থীদের মাগফেরাত ও দোয়া কামনা করবেন।।

    গত ৭সেপ্টেম্বর'১৯ ফেইসবুক পোষ্ট টি সকলের আলচ্য বিষয় পরিনত হয়। ভাটার মালিক পক্ষেরর নিকট হইতে ক্ষতির আশংকায় এলাকার শত শত ফোন আমাকে অধিক সাহস যোগিয়েছে।

    শান্তি প্রিয় জাফরগঞ্জ ইউনিয়নবাসী আমাকে ইটভাটার বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান ও সকল প্রকার সহযোগীতা প্রদানে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেছেন।।

    কুমিল্লা দেবিদ্বার উপজেলার ৮নং জাফরগঞ্জ ইউনিয়ন এ  সরকারি কোন নিয়মনীতি তোয়াক্কা না করে ইটভাটা স্থাপন করে বৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং বর্তমানে ১০ টি চলমান...
    মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা রয়েছে গ্রাম শহর হবে ।। পরিবেশ নিশ্চয় খুব দ্রুত এলাকাবাসীর অনুকূলে অাসবে খুব বেশি দেরি নয় আমরাও অপেক্ষার প্রহর গুনছি।। প্রিয় মাননীয় সাংসদ আপনার একটু সুদৃষ্টি কামনা করছি।। এ ইউনিয়নের বুকে প্রায় ১০টি ইট ভাটা দিনরাত জ্বলছে। আরও নতুন হবে দেখার মত কেউ নেই। শান্তি প্রিয় জনতার করার কি আছে বলুন! যেহেতু গ্রাম কে নিশ্চয় শহর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন একজন তরুন সাংসদ হিসেবে আপনি খুব দ্রুত পরিকল্পনা হাতে নিয়ে পরিবেশের ভারসাম্য তথা জননেত্রী শেখ হাসিনার ওয়াদা রক্ষায় অগ্রনী ভূমিকা পালনে অগ্রগামী হবেন এবং কুমিল্লা-৪ দেবিদ্বার উপজেলা কে আপনি সোনার বাংলার মাইল-ফলক হিসেবে প্রতিষ্ঠা করবেন তাহলেই শান্তি প্রিয় জনতা আপনাকে অনুকরন করবে।।

    ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন বলছে......  উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়ক, আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমপক্ষে ১ কিঃমিঃ বা এক হাজার মিটার দূরে স্থাপন করতে হবে। কিন্তু ১০ টি ইটভাটা অত্র ইউনিয়নের ৮ শিক্ষাপীঠ এর ৪৭৪ মিটার দূরুত্বের ভিতরে অবস্থান, ১০ টি চুল্লি থেকে তাদের নিজ স্বার্থে ও সুস্থ মস্তিষ্কে দূষিত বিষাক্ত সিএফসি -ক্লোরো ফ্লোরো কার্বন ও সালফার ডাই-অক্সাইডের নির্গামন চালাচ্ছে যা রাষ্ট্র দ্রোহীর মত জঘন্য অপরাধের সামিল।।

    স্কুল-ক্লাসে শিশুদের শ্বাসকষ্টের অনুভব, বাড়ির কাজে অমনোযোগী, স্কুল গমনে অনিহা শিশুর বিরুপ আচরন প্রকাশ - নিকট গ্রামে বসবাসকারী আমরা সবাই, গায়ে নিরব দুর্ভোগ মালিশ করছি যার ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ-নানা প্রকার চর্ম রোগ-ফুঁসফুঁস এ ক্যান্সার হচ্ছে দৃষ্টি শক্তি হ্রাস ছানি পড়া সমস্যাসহ নানাবিধ সংক্রামক ব্যাধির প্রকোপ এখনি প্রকাশে গড়াচ্ছে। ১০টি ইটভাটর দুষিত বায়ূ নির্গমনে সৃষ্ট রোগ-বালাই খুবশীগ্রহই বহুল জনবসতিপূর্ণ ক্ষুদ্র ইউনিয়নে মহামারি আকার ধারন করতে পারে। 
    অভিযোগ স্বচ্ছ যে, পরিবেশ আইনের তোয়াক্কা না করে অবাধে  ইটভাটার অনুমোদন দেয়া হয়েছে। ইটভাটাগুলো স্থাপনে প্রজাতন্ত্রের বিধি না মানা ট্রেড লাইসেন্স, পরিবেশে ছাড়পত্র না নেয়া, সরকারি রাজস্ব ফাঁকি, ব্রয়লারের চিমনিতে পরিবেশ দূষণকারী টায়ার পোড়ানো এবং ইটভাটাগুলো স্থাপনে সরকারী একাধিক বিধি লঙ্ঘনসহ  অভিযোগ এ সকল ইটভাটা গুলোর বিরুদ্ধে।

    উল্লেখ্য যে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মেসার্স গোমতী ব্রিকস নামিয় একটি নতুন ইটভাটা, লাইসেন্স প্রাপ্ত না হইয়া উচ্চ মূল্যে কৃষি জমি অধিগ্রহন করিয়া ভাটা তৈরী; চুল্লির নির্মান কাজ সমাপ্ত করে নতুন ইট বিক্রয় করছেন। ভাটা স্থাপনে পাশবর্তী জমি মালিকদের প্রবল অনিচ্ছার প্রকাশ ঘটেছে। 
    সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সন্নিকটস্থ এ সকল ইটভাটার নাম ও দূরত্ব যথাক্রমে নিম্নে জনস্বার্থে পেশ/প্রকাশ করা গেলঃ-
    ★চরবাকর সরকারী প্রাথমিক বিদ্যালয়-
    চরবাকর উচ্চ বিদ্যালয়- চরবাকর কিন্ডারগার্টেন স্কুল হইতে ইট ভাটার চুল্লির দূরত্বঃ- ১। মেসার্স বন্ধু ইউনিটি অটো ব্রিকস লিঃ ২৪৯ মিটার ২। মেসার্স মনির এন্ড ব্রাদার্স ব্রিকস  ২৫২ মিটার ৩। মেসার্স রাসেল ব্রিকস ২৪২ মিটার ৪। মেসার্স দেবিদ্বার ব্রিকস ৩৫৮ মিটার। ★চন্দ্রনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও চন্দ্রনগর দাখিল মাদ্রাসা হইতে ইট ভাটার চুল্লির দূরত্বঃ- ৫। মেসার্স এম,বি,এস ব্রিকস ১৮০ মিটার ৬। মেসার্স খাঁজা ব্রিকস ৪৪২ মিটার ৭। মেসার্স ব্রাদার্স ব্রিকস ৪৭৪ মিটার। ★বেগমাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় হইতে ভাটার চুল্লির দূরত্বঃ- ৮। মেসার্স কে,এম, ব্রিকস ৪৫০ মিটার ৯। মেসার্স  এম,এম ব্রিকস ৪৫০ মিটার। ★কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হইতে ইট ভাটার চুল্লির দূরত্বঃ- ৯। মেসার্স  এম,এম ব্রিকস ৪৩০ মিটার। ★ছগুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় হইতে ইট ভাটার চুল্লির দূরত্বঃ-১০। মেসার্স সনি (লিমা) ব্রিকস ২২০ মিটার। সংশ্লিষ্ট সকল প্রশাসনের নিকট আহ্বান জানাচ্ছি যে, তথ্যসূত্র আলোকে যাচাই পূর্বক উপরোক্ত বিষয়ে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিয়া গ্রামীন বসতি পরিবেশ সুরক্ষা, প্রায় ১৩২ একর কৃষি জমি পুনরুদ্ধার এবং কোমলমতি শিশু-কিশোরদের মেধা বিকাশ স্থল বিদ্যালয়ের পরিবেশ সুরক্ষায় অগ্রনী ভূমিকা পালন করত প্রজন্মকে সুস্থ নির্মল বায়ূর পরিবেশ উপহার দিয়ে সোনার বাংলা বিনির্মাণে অংশীদার হউন।।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad