Header Ads

  • সংবাদ শিরোনাম

    জেলায় শ্রেষ্ঠ ইউএনও'র স্বীকৃতি পেলেন মোহাম্মদ মাসুম



    আইকে ইব্রাহীম, স্টাফ রিপোর্টার:


    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার ২০১৮-১৯ এ শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর স্বীকৃতি পেয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ ১টি সনদ, ১টি সম্মাননা স্মারক ও ১ মাসের সমমান বেতনের নগদ অর্থ হাতে তুলে দেন।


    জানা যায়, সুখী সমৃদ্ধি সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষ্যে পেশাগত জ্ঞান, দক্ষতা, উদ্ভাবন, ই- ফাইলিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার ও অভিযোগ প্রতিকারে সহযোগিতাসহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক অর্জনের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।



    এসময় জেলা সিভিল সার্জন মোহাম্মদ শাহ আলম, নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসানসহ জেলার ৫৬ টি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


    এ পদকে ভূষিত হওয়ায় তিনি স্থানীয় এমপি, জেলা প্রশাসক, সহকর্মীবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad