Header Ads

  • সংবাদ শিরোনাম

    উচ্চগা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা ব্যপক সুনাম অর্জন করেছে।


    আলমগির হোসেন বাদশা।

    চাঁদপুর জেলাস্থ হাজিগঞ্জ উপজেলার উচ্চগা গ্রামের জনগন দুনিয়া ও আখেরাতের কল্যানের কথা চিন্তা করে এলাকার দুস্থ অসহায় এতিম শিশুদের প্রতিপালন, চিকিৎসা এবং শিক্ষা প্রদানের মাধ্যমে মানবসম্পদে পরিনত করার লক্ষে চাঁদপুর জেলাস্থ হাজিগঞ্জ উপজেলার উচ্চগা গ্রামে " উচ্চগা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা " নামে ১৯৮৪ সালে প্রতিষ্ঠাতা মরহুম  আলহাজ্ব মাষ্টার নুরুল ইসলাম মজুমদার একটি  মাদ্রাসা ও এতিমখানা  প্রতিষ্ঠা করেন। যাহার রেজিনং- চাঁদ  ৫২২।

    খুজ নিয়ে জানা যায় উক্ত এতিমখানা ও মাদ্রাসাটি মরহুম আলহাজ্ব মাষ্টার নুরুল ইসলাম মজুমদার। প্রতিষ্ঠার পর থেকে অদ্য পর্যন্ত সার্বিক বিবেচনায় প্রতিষ্ঠানটি এলাকায় ব্যপক সুনাম অর্জন করেছে। এই প্রতিষ্ঠান হতে শত শত অসহায় এতিম শিশু সু-শিক্ষা অর্জন করেছে। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সভাপতি পদে আছেন আলহাজ্ব এডভোকেট শহিদ উদ্দিন মুন্সি, সেক্রেটারি  সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন  মজুমদার (পরান) এবং মাওলানা মোঃ জসিম উদ্দিন সাহেব বিগত ২০ বছর যাবৎ প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন।

    সরজমিনে পরিদর্শন করলে দেখা যায় এখানে সমাজসেবা অধিদফতর হতে সরকারী ক্যাপিটেশন গ্রান্ট সহায়তা পায় মাত্র ১৬ জন, কিন্তু এতিম অসহায় গরীব ছাত্র রয়েছে প্রায় ৪৫জন।
    উক্ত এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা মোঃ জসিম উদ্দিন সাহেব বলেন, এখানে দুনিয়ার শান্তি এবং আখেরাতের মুক্তির জন্য সঠিক শিক্ষা প্রদান করা হয়। আমাদের এই প্রতিষ্ঠান এলাকার দুস্থ অসহায় এতিম শিশুদের প্রতিপালন এবং পবিত্র কোরআন ও হাদীস শিক্ষা প্রদানের মাধ্যমে মানবসম্পদে পরিনত করে এলাকায় ইতিমধ্যে ব্যপক সুনাম অর্জন করেছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad