Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন



    ডেস্ক নিউজ, ভোরের কুমিল্লা:

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ভালবাসা আর যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুক্রবার(২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের গেইট থেকে বিশাল একটি প্রভাতফেরী বের হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক নেত্রীবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পুলিশ প্রশাসন, বুদ্ধিজীবীসহ  সমাজের সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহন করে। 


    প্রভাতফেরীটি শিবপুরের বিভিন্ন রাস্তায় শহীদদের স্বরণে নানা স্লোগান মুখরিত কন্ঠে প্রদক্ষিণ করে সকাল আটটায় শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে এসে পৌছায় তারপর শহীদদের কৃতজ্ঞতাচিত্তে স্বরণে শহীদ মিনারে উক্ত সংঘঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। তারপর একে একে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ জাতীর শ্রেষ্ঠ সন্তানদের বীরোচিত অবদানের কথা শ্রদ্ধাভরে স্বরণে পুষ্পস্তবক অর্পন শেষে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসাইন কবিরের সভাপতিত্ত্বে ও কবি কামরুল হাসানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য উপস্থিত সকলের সামনে তুলে ধরেন।
    এতে অংশগ্রহণ করেন শিবপুর ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি অলিউর রহমান ভূইঞা, শিবপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার খুরশেদুল আলম, কুড়িঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক মাষ্টার, শিবপুর পুলিশ ফাড়ী ইনচার্জ ইহসানুল হাসান, উক্ত বিদ্যালয়ের অভিভাভক সদস্য ও শিক্ষক মাওলানা ইদৃিছ মিয়া সহ আরো অনেকে।


    পরে শহীদদের মাগফিরাত কামনার্থে মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয় এবং মাওলানা ইদৃিছ মিয়া তা পরিচালনা করেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad