মাদক,জঙ্গি, সন্ত্রাস সহ অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কোন ব্যাক্তির স্থান করিমগঞ্জের মাটিতে হবেনা (ওসি) মুমিনুল হক।
মোঃ জনি হোসেন কিশোরগঞ্জ।
করিমগঞ্জ উপজেলার সংলগ্ন এলাকায় মাদক, জঙ্গি,সন্ত্রাস সহ অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কোন ব্যাক্তির স্থান করিমগঞ্জের মাটিতে হবেনা বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন করিমগঞ্জ থানার (ওসি) মুমিনুল হক।
(ওসি) মুমিনুল হক বলেন, করিমগঞ্জ থানায় আমাকে পাঠানো হয়েছে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য।আমি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি, কেউ যদি উচ্ছৃঙ্খল আচরণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তার পরিণিতি হবে খুবই ভয়াবহ।করিমগঞ্জ থানায় যোগদানের পর থেকে মাদকের স্পট নামে খ্যাত অঞ্চলগুলো থেকে মাদক ব্যবসায়ীদের অনেককেই তিনি বিতাড়িত করেছেন।একাধিক মাদক ব্যবসায়ী ইতিমধ্যেই তার কাছে আত্মসমর্পণ করেছেন।বাকি যারা আছেন তারা ও অচিরেই মাদক ব্যবসা ছাড়তে বাধ্য হবে বলে তিনি মনে করেন।
(ওসি) মুমিনুল হক তিনি আরো জানান আমি করিমগঞ্জ থানাকে ডিজিটাল থানা হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের সকল প্রকার সুযোগ সুবিধায় পুলিশ থাকবে জনগণের বন্ধু হিসাবে। আর সেই লক্ষ্যেই নিজের জায়গা থেকে সর্বোচ্চ সেবা প্রদান করাই আমার মূল উদ্দেশ্যে। আইনের শাসন নয়,আইনের সঠিক প্রয়োগ করে মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টি তুলে ধরার জন্যই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। পুলিশ শুধু নিজেদের রুটিন ওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ নয়। নিয়মিত প্রতিটি ইউনিয়নে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য, গ্রাম পুলিশসহ সুশীল সমাজকে নিয়ে মতবিনিময় সভা করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় তিনি ইতিমধ্যেই বেশ কয়েকটি বাল্যবিবাহ রোধ করতে সক্ষম হয়েছেন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। সকলের সহযোগীতা পেলে মাদক মুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন (ওসি) মুমিনুল হক


কোন মন্তব্য নেই