Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে শ্যামগ্রাম ইউনিয়ন ছাত্র সংসদের উদ্যোগে ৪৯২ জন মেধাবী শিক্ষার্থী পেল শিক্ষাসামগ্রী



    আইকে ইব্রাহীম, স্টাফ রিপোর্টার:

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার
    শ্যামগ্রাম ইউনিয়ন ছাত্র  সংসদ এর আয়োজনে মোট ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯২ জন মেধাবী শিক্ষার্থী পেল শিক্ষাসামগ্রী।


     মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার ১৪টি প্রাথমিক বিদ্যালয়, ৫ টি মাদ্রাসা, শ্যামগ্রামের ২ টি উচ্চ বিদ্যালয় ও ১ টি কলেজে এ সামগ্রী বিতরণ করা হয়। 


    সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মোঃ আরিফুল হক এর দিকনির্দেশনায় এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন- রুহুল আমিন আবির, মোঃ সাইফুল ইসলাম, ফজলে রাব্বি, তাসলিমা আক্তার লাকীসহ সংগঠনের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।


    শিক্ষাসামগ্রী হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad