Header Ads

  • সংবাদ শিরোনাম

    শিবগঞ্জে ওয়ান শুটার গান নিয়ে আটক-৩।


    চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ :

    শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তের জমিনপুর এলাকা থেকে দুইটি ওয়ান স্যুটার গান ও এক রাউন্ড গুলিসহ তিনজন অস্ত্র রহনকারীকে আটক করেছে বিজিবি-৫৯।

    আজ শনিবার রাত ২ টার দিকে অস্ত্র ও গোলাবারুদসহ তাদের আটক করা হয়। আকটকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার জমিনপুুর গ্রামের তৈয়মুর রহমানের ছেলে সুজন (২৫) একই এলাকার রবিউল ইসলামের ছেলে সেনারুল ইসলাম (২৩), মৃত মজলুর ছেলে সেলিম (২৫)।

    রহনপুর-৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আসামীসহ অস্ত্র ও গোলাবারুদ আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে কিরণগঞ্জ সীমান্তের ১৭৯নং পিলার হতে ৫০ গজ বাংলাদেশে জমিনপুর নামক স্থানে বেশ কয়েজন অস্ত্র বহনকারী রয়েছে। এসময় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালিত হয়। সেই বেশ কয়েকজন পালিয়ে গেলেও সুজন, সেনারুল ও সেলিমকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে দুইটি ওয়ান স্যুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

    তিনি আরো জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমিনপুরের নজরুল ইসলামের ছেলে হারুন, এরফান আলীর ছেলে আবু ও বাবু, একই এলাকার তজনু মিয়ার ছেলে সেলিম ঘনটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতকদের ব্যাপারে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে। শিবগঞ্জ থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের এই অভিযান অব্যাহত রাখার কথাও জানান তিনি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad