Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ৪র্থ অডিশনে ২৬ ইয়েসকার্ড

    আইকে ইব্রাহীম, স্টাফ রিপোর্টার: 

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরহুম জহিরুল হক খসরু মাস্টার স্মৃতি সংসদ এর উদ্যোগে পবিত্র কোরআন তেলাওয়াত অনুর্ধ্ব-১৬ প্রতিযোগিতার তৃণমূল বাছাই পর্বের ৪র্থ অডিশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হলরুমে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্ষুদে প্রতিযোগিদের বিশুদ্ধ পবিত্র কোরআন তেলাওয়াতে মুখরিত হয়ে উঠে। 

    এতে শিবপুর, বিদ্যাকুট ও নাটঘর ইউনিয়নের মাদ্রাসা ও স্কুলের প্রায় ১১৬ জন  প্রতিযোগি অংশগ্রহণ করে ২য় রাউন্ডের জন্য ২৬ জনকে ইয়েস কার্ড জিতে। 

    প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক মো. রিফাতুল হক এর সার্বিক তত্ত্বাবধানে ও কো-অর্ডিনেটর সিটিভির সিইও রবিন সাইফ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক সিফাতুল হক শিবলী, মাছরাঙ্গা টিভির কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু কাউছার, কৃষকলীগের আহবায়ক রানা শামীম রতন, প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান, সাউথ ইস্ট ব্যাংকের অফিসার মো. সাইফুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, সহকারী শিক্ষক কামরুল ইসলাম, শিক্ষক মো. মাহমুদুর রহমান ও সাংবাদিক হেদায়েতুল্লাহ ও খাইরুল এনাম প্রমুখ।

    বিচারকের দায়িত্ব পালন করেন- নবীনগর এস আর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মাকবুল হোসাইন, বটতলা মাহমুদিয়া আরাবিয়া কওমিয়া মাদরাসার মোহতামীম হাফেজ মাওলানা আখতার হোসাইন মাহমুদী, বগডহর কওমিয়া সিদ্দিকীয়া ইসলামিয়া মাদ্রাসার মাওলানা হাফেজ।

    সিটিভি মিডিয়া পার্টনারে ভিডিও ধারণ করেন কাজী কদর উদ্দিন সাগর। পরে ইয়েস কার্ড পাওয়া প্রতিযোগিরা ফটোসেশনে অংশ নেয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad