চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আ’লীগের সম্মেলন সম্পন্ন 👉সভাপতি-মুক্তা👉 সেক্রেটারী-টুটুল খান।
অবশেষে সকল উৎকন্ঠা দুর করে শান্তিপূর্ন পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। রবিবার বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি হিসেবে দুলভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু আহমেদ নাজমুল কবির মুক্তা কে সভাপতি এবং শিবগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আতিকুল ইসলাম টুটুল খান কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
এর আেেগ রোববার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একমিনিট নিরবতা পালনের পর উপজেলার রানিহাটি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে কাউন্সিলের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মইনুদ্দীন মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসি ইসলাম জেসি, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, বেগম আক্তার জাহান, অধ্যাপক মেরিনা জামান, শাহাবুদ্দীন ফরাজি, সাবেক প্রতিমন্ত্রী বিগ্রেডিয়ার জেনারেল (অব:) এনামুল হক, আওয়ামীলীগ নেতা মেসবাহুল শাকের জ্যোতি, প্রস্তুতি কমিটির সমন্বয়ক মোহা. আমিনুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। প্রায় ৬ বছর পর সম্মেলন উপলক্ষে শিবগঞ্জ উপজেলার মোট ৫২০ জন কাউন্সিলর যোগ দেন। তবে বিকেলে রানিহাটী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে নির্বাচন না করে সর্বসম্মতিক্রমে মুক্তা কে সভাপতি ও টুটুল খানকে সাধারন সম্পাদক ঘোষণা করা হয়।
এদিকে কাউন্সিলে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল পরিমান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। মাঠের চারপাশের উচু ভবনের ছাদে ও আমবাগান গুলোতে পুলিশ মোতায়েনের পাশাপাশি ২ স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়।র্যাবের পাশাপাশি নামানো হয় পুলিশের রাইটকার। বাজারের অধিকাংশ দোকানপাট অজানা আতঙ্কে বন্ধ রাখে ব্যবসায়ীরা।


কোন মন্তব্য নেই