Header Ads

  • সংবাদ শিরোনাম

    সাংবাদিক চপলের উপর হামলার ঘটনায় বিএমএসএফ’র প্রতিবাদ সভা।


    সৌমেন মন্ডল,রাজশাহী ব্যুরো প্রধানঃ

    রাজশাহীতে সাংবাদিক চপলের উপর আল-আমিন চেয়ারম্যান কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজশাহী জেলা শাখায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিএমএসএফ’র রাজশাহী জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা বিএমএসএফ’র সভাপতি আবু কাওসার মাখন এবং সভা পরিচালনা করেন  রাজশাহী জেলা বিএমএসএফ’র সিনিয়র সহ-সভাপতি শাহিনুর রহমান সোনা।

    এসময় বিএমএসএফ’র নেতৃবৃন্দ এ হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, সারা দেশে দিন দিন সাংবাদিক নির্যাতন নেক্কার জনক হারে বেড়ে চলেছে যা আমাদের খুবই হতাশ করছে। এখনই সময় সাংবাদিকদের একতাবদ্ধ হয়ে প্রতিটি নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। দেশব্যাপী বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দীর্ঘদিন এ কাজটিই করে চলেছে। তারই ধারাবাহিকতায় রাজশাহী জেলা শাখা বিভিন্ন সময়ে যেখানেই সাংবাদিক হামলার শিকার হয়েছে সেখানেই' তার পাশে দাড়িয়েছে। সর্বশেষ রাজশাহী জেলা বিএমএসএফ’র যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চপল এর উপর মোহনপুরের ৪নং মৌগাছি ইউপি চেয়ারম্যান আল-আমিনসহ তার সহযোগিরাচ হামলার ঘটনা ঘটায়। এঘটনায়' রাজশাহী জেলা বিএমএসএফ তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

    এ বিষয়ে রাজশাহী জেলা বিএমএসএফ’র সাধারণ সম্পাদক শামসুল ইসলাম হুশিয়ারী দিয়ে বলেন আসামী কে দ্রুত গ্রেফতার না হলে পরবর্তিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি, মানববন্ধন, ডিসি অফিস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে বলেও জানান। উল্লেখ্য এ হামলার ঘটনায় রাজশাহী কোর্টে ১৮ই ফেব্রæয়ারি একটি মামলা দায়ের করা হয়েছে।

    এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএমএসএফ’র সহ সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চপল ও ফারুক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাগর নোমানী, সাংবাদিক ফয়সাল আহম্মেদ (সময়ের আলো), অজয় ঘোষ, বৈশাখি খাতুন, আল আমিন হোসেন, ফয়সাল হোসেন (রাজশাহীর সময়), আপেল মাহমুদ, ফয়সাল আহম্মেদ (লাল গোলাপ) সহ প্রমুখ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad