ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক করিমগঞ্জ থানার নাহিদ হাসান সুমন।
মোঃ জনি হোসেন কিশোরগঞ্জ।
ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে নির্বাচিত হয়েছে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন।
আজ ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩টি জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে নাহিদ হাসান সুমনকে নির্বাচিত ঘোষনা করে সম্মননা ক্রেষ্ট ও পুরষ্কার প্রদান করেন ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান (পিপিএম,বিপিএম) বার।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাগন সহ বিভিন্ন জেলার পুলিশ সুপারগন।
ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়ে নাহিদ হাসান সুমন বলেন , আমি চাকরি জীবনে সব সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি সব সময় আমাদের আইজিপি মহোদয়, ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান পিপিএম মহোদয়, জেলা পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় করিমগঞ্জ সার্কেল মহোদয় , করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় এর নির্দেশনায় নিজেকে সর্বদা মানবতার সেবায় নিয়োজিত রেখে যাচ্ছি। আমাকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে নির্বাচিত করায় আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই পুরষ্কার আমাকে ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে উৎসাহ ও উদ্দীপনা প্রদান করেছে। আমি সর্বদা ন্যায় নীতি ও আদর্শের সাথে দায়িত্ব পালন করে যাব ইনশাল্লাহ।


কোন মন্তব্য নেই