Header Ads

  • সংবাদ শিরোনাম

    আমি আজীবন সমাজ সেবা ও মানব সেবার মাঝে বেঁচে থাকতে চাইঃ- মোঃ মেহেদী হাসান


    কুড়িগ্রাম থেকে মুরাদুল ইসলাম মুরাদঃ  

    কুড়িগ্রাম জেলাধীন চর রাজীবপুর উপজেলার কৃতি সন্তান মোঃ মেহেদী হাসান। তিনি অত্যন্ত নম্য, ভদ্র এবং একজন সাদা মনের মানুষ। বর্তমানে তিনি চর রাজীবপুর  উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হবার পর থেকে এই এলাকায় ব্যাপক উন্নয়ন প্রসার ঘটেছে। জানা যায়, রাস্তা, ঘাট, ব্রীজ নির্মাণে যে কোনও সহায়তায় তিনি পাশে রয়েছেন। তিনি একজন ধর্মপ্রিয় মানুষ।স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা নির্মাণ কাজে আর্থিক সহায়তা প্রদানে এই মানুষটি নিবেদিত প্রাণ। এই শীতের সময় গরীব দুঃস্থ  মানুষের শীতের হাহাকারে শীত বস্ত্রসহ কম্বল বিতরন করেন। সরকারি অনুদানে ঘরবাড়ি নির্মাণের মাধ্যমে দুস্থদের পাশে দাঁড়িয়েছেন।বাল্য বিবাহ রোধ করার জন্য এবং মাদক নির্মুলে তিনি বদ্ধপরিকর। চর রাজীবপুর উপজেলার সকল কর্মকর্তার সাথে তিনি বন্ধুসুলভ আচরণে পাশে রয়েছেন। চর রাজীবপুর উপজেলায় এখনো যে সকল সমস্যা রয়েছে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন জনসাধারণের পাশে থেকে তা নির্মুলে দ্রুত পদক্ষেপ  নিবেন। তিনি প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাতকারে বলেন, জনগণের সেবায়ই আমার জীবনের মূল লক্ষ্য, আমি আজীবন সমাজসেবা ও মানবসেবার মাঝে বেচে থাকতে চাই। তিনি আরও বলেন, অসুস্থ রোগীদের দিকে সর্বদাই খেয়াল রাখতে হবে। বর্তমানে ডেঙ্গু আমাদের দেশে মহামারী আকার ধারণ করেছিল। তাই মশক নিধন অভিযানে আমাদের আরো সচেষ্ট হতে হবে। বহির্বিশ্বে করুনা ভাইরাস নামে একটি রোগ মহামারী আকার ধারন করেছে। তাই সকলকে মাস্ক পড়ার আহবান জানিয়েছেন এবং জাঙ্ক ফুড না খেয়ে ঘরে তৈরি খাবার খেতে বলেছেন। সর্বশেষে বলেন, একটি দেশের ভাগ্য ও উন্নয়ন শিক্ষার  উপর নির্ভরশীল। তাই গুণগত শিক্ষা প্রতিষ্ঠান গড়তে হবে এই এলাকায়।বেকারদের কর্মসংস্থানের জন্য সবসময়ই পাশে আছেন। সাংবাদিক মিডিয়ার পাশে ছিলেন আছেন এবং থাকবেন। এলাকাবাসীর মাধ্যমে সরেজমিনে জানা যায়, তিনি অত্র এলাকার উন্নয়নের রূপকার, গরীব ও মেহনতী মানুষের বন্ধু। এমন একজন চৌকস উপজেলা নির্বাহী অফিসার প্রতিটি উপজেলায় থাকলে দেশের উন্নয়ন আরো বৃদ্ধি পেত।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad