মাটিরাঙ্গা আর্দশ উপজেলাধীন ৬নং সদর ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রাথমিক শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও সোলার বিতরন অনুষ্ঠান
মোঃ ফারুক হোসেন মাটিরাঙ্গা উপজেলা সংবাদদাতা ঃ
আজ ২২/০২/২০২০ইং রোজ শনিবার মাটিরাঙ্গা আর্দশ উপজেলাধীন ৬নং সদর ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, মুজিব কোর্ট ও অসহায় মানুষের মাঝে কম্বল ও সোলার বিতরন করেন প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি (প্রতিমন্ত্রী) ২৯৮নং আসনের সংসদ সদস্য মাননীয় এমপি বাবু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা আর্দশ উপজেলার চেয়ারম্যান জনাব, রফিকুল ইসলাম, ও উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাস, আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র জনাব, শামসুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, ৬নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, হিরন জয় ত্রিপুরা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এসময় সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন মাননীয় এমপি বাবু, কুজেন্দ্র লাল ত্রিপুরা বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন এবং প্রাথমিক শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস, মুজিব কোর্ট ও উপবৃত্তি সহ নানান প্রকল্প গ্রহণ করেছে সরকার, এবং উপজেলা /ইউনিয়ন ও গ্রাম পর্যায় শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করার লক্ষ্য কাজ করছে সরকার, গ্রামকে শহর আর শহরকে সিটি বানানোর পরিকল্পনা হাতে নিয়েছে, বক্তব্য শেষে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও মুজিব কোর্ট বিতরন করেন, অসহায় মানুষের মাঝে কম্বল ও সোলার বিতরন করে অনুষ্ঠান সমাপ্ত করেন।


কোন মন্তব্য নেই