চাঁপাইনবাবগঞ্জে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই কার্যক্রম চালু ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আব্দুল আলিম জিকো :
সমাজসেবা অধিদফতর কর্তৃক আয়োজিত সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্কভাতা, বিধবাভাতা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন। আরো উপস্থিত ছিলেন ১নং
বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান জনাব তরিকুল ইসলাম ও ৭নং ওর্য়াডের সদস্য তরুণ সৎ ব্যক্তিক্ত আবু সালহে আবু হাম্মাদ (রাজিব)
উপজেলা নিবার্হী অফিসার আলমগীর হোসেন তিনি বলেন, প্রায়ই অভিযোগ পাওয়া যেত ভাতাভোগীদের তালিকা তৈরী নিয়ে অনিয়ম হতো। সরকার এ বছর উন্মুক্ত পদ্ধতিতে যাচাই-বাছাই প্রক্রিয়া চালু করায় স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। সেই সাথে ভাতাভোগিদের মাঝে আস্থা বেড়েছে এ পদ্ধতি চালু হওয়ায়।
এদিকে, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, বালিয়াডাঙ্গা ইউনিয়নে উন্মুক্ত বাছাইয়ের মাধ্যমে ২০১৯-২০২০ অর্থবছরের নতুন উপকারভোগীদের নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সবক’টি ইউনিয়নে এ কার্যক্রম চলবে। এ ইউনিয়নে ৮৪ জন বয়স্ক ভাতা, ৬৫ জন বিধবা ভাতা ও ১শ ৫০ জন প্রতিবন্ধী ভাতা বরাদ্দ রয়েছে। যাচাই-বাছাইয়ে নির্বাচিত হলে একজন সুবিধাভোগী প্রতি মাসে বয়স্ক ও বিধবা ৫’শ টাকা এবং প্রতিবন্ধিরা ৭’শ ৫০ টাকা হারে ভাতা পাবেন।


কোন মন্তব্য নেই