নবীনগরে দুই ফার্মেসীর মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলেন এসি ল্যান্ড
আইকে ইব্রাহীম, স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সলিমগঞ্জ বাজারে মাষ্টার ফার্মেসী ও রায় মেডিকেল মালিককে মোবাইলকোর্টের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলেন এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হাসান। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, মাস্টার ফার্মেসীতে অবৈধভাবে ফিজিসিয়ান স্যাম্পল, বেবি ফুড, অনুমোদনহীন ওষুধ সংরক্ষণ করায় ফার্মেসীর মালিক মোঃ নুরুল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারায় বিশ হাজার টাকা ও রায় ফার্মেসীর মালিক সাধন রায়কে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।
এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হাসান বলেন- জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন স্যারের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম স্যারের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই