Header Ads

  • সংবাদ শিরোনাম

    শিবগঞ্জে কলিমুদ্দিন নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

    স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ  সহযোগী 
    সৌরাব আলী। 

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কলিমুদ্দিন নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২০ ইং সন্ধার পরে শিবগঞ্জের উজিরপুর ইউনিয়নে খেলাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্রলীগের শিবগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ সাইফ খান তোতার সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সৈয়দ নজরুল ইসলাম।

    অনুষ্ঠানটিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রিজভী আলম রানা সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ শিবগঞ্জ উপজেলা শাখা। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ নুরুল হোদা সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ উজিরপুর ইউনিয়ন শাখা, মোঃ হাবিবুর রহমান সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ উজিরপুর ইউনিয়ন শাখা। এছাড়াও খেলার অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সুশীল সমাজের নেত্রীবৃন্দরাও উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আয়োজনে ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ উজিরপুর ইউনিয়ন শাখা এবং সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন, গুলনাহার-কশিমুদ্দিন (G.K) ফাউন্ডেশন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad