RAB-5 এর অভিযানে ২৫০ লিটার ট্রেনের চোরাই তেলসহ হাতেনাতে গ্রেফতার-৪
স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ তার সহযোগী
সৌরাব আলী ::
RAB-5 রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে গত রাত্রি রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাকনহাট রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ট্রেনের তেল ২৫০ লিটার, মোবাইল সেট-০৩টি, সীমকার্ড-০৪টি,মেমোরী কার্ড-০১টি, অটো ভ্যান-০১টি, প্লাষ্টিক ড্রাম-০৩টি, পট-০১টি এবং পাইপ-০১টি সহ ০৪ জন ট্রেনের তেল চোর ১। আবুল খয়ের @জিকেন (৪৫), পিতা- মৃত সাজেমান, গ্রাম-আমনুরা, থানা- চাঁপাইনবাবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ ২। আবুল কাশেম (৩৫), পিতা-মৃত তৈয়মুর, গ্রাম-আমনুরা, থানা- চাঁপাইনবাবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ ৩। মোঃ রবিউল ইসলাম (৩৬), পিতা-মইজ উদ্দিন, গ্রাম-টাকন পাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী এবং ৪। মোঃ ইব্রাহিম আলী (২০), পিতা-মোঃ শহিদুল ইসলাম, গ্রাম-কাকন মাষ্টার পাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীদ্বয়কে ট্রেনের চোরাই তেলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত চোরাই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
RAB-কে তথ্য দিয়ে সহায়তা করুন।
সু-শৃঙ্খল সমাজ গড়ুন।


কোন মন্তব্য নেই