নবীনগরে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতির মায়ের দাফন সম্পন্ন
আইকে ইব্রাহীম, স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া (মিনাজ) এর মা গুলনাহার বেগম (৭৩) এর দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর নারায়ণপুর চারগ্রাম ঈদগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর নারায়ণপুর উত্তর কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে জানাযায় গ্রামবাসি, আত্বীয়স্বজন, নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। দাফনের পর মরহুমার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১ টায় বার্ধ্যক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৪ মেয়ে ও বহু নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
নবীনগরে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া (মিনাজ) তার মায়ের রূহের মাগফিরাত কামনায় সকলের দোয়া কামনা করেন।

কোন মন্তব্য নেই