Header Ads

  • সংবাদ শিরোনাম

    চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবন করার অপরাধে -১৩জন মাদক সেবনকারী গ্রেপ্তার


    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

    RAB-5 এর পৃথক দুটি অভিযানে প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে ১৩ জন মাদক সেবনকারী গ্রেফতার। RAB-5, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে গত ২৭ ফেব্রুয়ারী বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ নামোবহালাবাড়ী গ্রামস্থ জনৈক ফিরোজ কবির, পিতা-বাদল মিয়া এর বাড়ীর পার্শ্ব গজ পূর্বে ছবি মন্ডলের আমবাগানের ভিতর অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে, গাঁজা খাওয়ার কলকী ০১টি, হেরোইন খাওয়ার রাংতা কাগজের টুকরা ০৪টি, গাঁজা ভরানোর জন্য অর্ধ খালী করা সিগারেট ০৩টি, গাঁজা ও হেরাইন খাওয়ার কাজে ব্যবহৃত গ্যাস লাইট ০৩ টি রাংতা কাগজসহ সিগারেটের খালী পেকেট ০৪টি, মোবাইলসেট-০৫টি, সীমকার্ড-০৬ টি এবং মেমোরী কার্ড-০৩ টি সহ ০৭ জন মাদক সেবনকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অপরদিকে ,সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এর নেতৃত্বে একই দিনে রাএী ০৯:০০ ঘটিকায় নাটোর জেলার সদর থানাধীন সিদ্ধিরপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনের আলামত সহ ০৬ জন মাদকসেবী হাতেনাতে গ্রেফতার করে। ধৃত মাদক সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad