Header Ads

  • সংবাদ শিরোনাম

    শিবগঞ্জের পিরোজপুর থেকে আগ্নেয়াস্ত্রসহ -১ গ্রেফতার করেছে

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি  : 

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র সহ এক অস্ত্র চোরাকারবারী কে গ্রেফতার করেছে র্যাব বুধবার (১৯ ফেব্রুয়ারি )সন্ধ্যায় উপজেলাার একটিআমবাগানে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলিসহ ঐ যুবককে  গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল। গ্রেপ্তারকৃত যুবক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চর ধরমপুর গ্রামের মো. সাদিকুল ইসলাম ও মোসা. নাজমা খাতুনের ছেলে মো. রহমত আলী (১৬)।

    বুধবার রাতে প্রেস-বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে পিরোজপুর গ্রামে আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য ১ যুবক অবস্থান করছে। খবর পাবার পর র‌্যাব-৫ রাজশাহী সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল সোনামসজিদের পূর্বপাশের পুকুর সংলগ্ন পিরোজপুর গ্রামের একটি আমবাগানের ভেতর অভিযান পরিচালনা করে অস্ত্রসহ রহমতকে হাতেনাতে গ্রেপ্তার করে।
    এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেস-বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad