১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেনঃ মোঃ আব্দুল মালেক মুন্সী
সিনিয়র রিপোর্টার,রাহাদ হোসেনঃ
নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের প্রাণভোমরা মোঃ আব্দুল মালেক মুন্সী। তিনি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রাজপথের লড়াকু সৈনিক। তিনি প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাতকারে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বাঙ্গালী ছাত্র সমাজ উর্দু নয় বাংলাই হবে এ বাংলার রাষ্ট্র ভাষা সেই দাবিতে নেমেছিল রাজপথে। সেদিন বুলেটের আঘাতে রক্তাক্ত হয়েছিল বাংলার রাজপথ। সালাম, বরকত, রফিক,শফিক,জব্বার এর মত কত ছাত্র হারিয়েছিল মায়ের কোল। বাংলাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে পেতে ৬ দফা দাবি করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যা ঐ পশ্চিমা পাকিস্তানি দের সহ্য হয়নি। তাই আমার প্রিয় নেতা বঙ্গবন্ধুকে জেলে দিয়ে দিয়েছিল। বাংলাকে স্বাধীন করার জন্য তিনি জাতীর উদ্দেশ্যে ভাষন দিয়েছিলেন। তিনি বলেছিলেন লাখ জনতার মাঝে "এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"। যা ঐ পশ্চিমা পাকিস্তানিদের বিষের কাটা হয়ে গিয়েছিল।ঐ হায়নারা বাংলাকে চীর নিশ্চিহ্ন করার জন্য ১৯৭১ এর ২৫ এ মার্চ রাতে চালিয়েছিল নির্বিচারে পাশবিক হত্যাযজ্ঞ। ৯ মাস যুদ্ধের পর এ দেশ স্বাধীন হল।স্বাধীনতা অপশক্তিরা তা মেনে নিতে পারল না, যার কারনে বঙ্গবন্ধুর ছোট্ট ছেলে রাসেল সহ পরিবারের ২২ জনকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল। আজ আমরা স্বাধীন জাতি। আমাদের মাতৃভাষা বাংলা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তবুও মনে বড় ব্যাথা বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাধীনতার অপশক্তিরা মারার জন্য চেষ্টা চালিয়েছিল। এ দেশটা আজ উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। তিনি আর বলেন, আমি একজন রাজনীতিবিদ হিসেবে সর্বদাই, ভাষা আন্দোলন এবং বাংলাকে রাষ্ট্র ভাষা করে পাবার দাবিতে এবং দেশটাকে স্বাধীন করার জন্য শহীদ হয়েছেন তাঁদের সকলের আত্নার মাগফেরাত কামনা করি। তিনি সবশেষে বলেন, সামনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি দেশটাকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামিলীগ সরকারের পাশে থাকি।


কোন মন্তব্য নেই