Header Ads

  • সংবাদ শিরোনাম

    চাঁপাইনবাবগঞ্জে একুশে বইমেলা উদ্বোধন করলেন জেলা প্রশাসক


    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নয়ন ঘোষ  ঃ

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ২১ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল সাড়ে টার দিকে এ মেলার উদ্বোধন করেন বিভাগীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। জেলা প্রশাসন এর উদ্যোগে শুরু হওয়া একুশে বই মেলা চলবে আগমী ২৯ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাঁওসহ বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। পরে সকল স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad