মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে করিমগঞ্জ উপজেলা পরিষদ ও প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ।
মোঃ জনি হোসেন কিশোরগঞ্জ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনার্থে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেছে করিমগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।
রাত ১২.০১ মিনিটে করিমগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দির খান আওলাদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শারমীন সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) শামীমা ইয়াসমীন, করিমগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান আছমা আক্তার, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান জামীল আনসারী, সাবেক সভাপতি হাত্রাপাড়া উচ্চ বিদ্যালয় অালী আসকর খোকন, রবিন মাহমুদ, রফিকুল ইসলাম (রফিক) প্রমুখ সহ অসংখ্য নেতাকর্মী উপস্তিত ছিলেন


কোন মন্তব্য নেই