Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে ভন্ডপীরের বিচারের দাবিতে আলেম উলামাদের প্রতিবাদ সভা



    আইকে ইব্রাহীম, স্টাফ রিপোর্টার:

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতার আয়োজনে ভণ্ডপীরের বিচারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সলিমগঞ্জ হাইস্কুল মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

    জানা যায়, ভৈরবের ভণ্ডপীর আবুল বাশার হজ্ব ও উমরা নিয়ে কটূক্তি ও ইসলামের অপব্যাখ্যার প্রতিবাদে সারাদেশে তার বিচারের দাবিতে সোচ্চার হয় মুসলমান  সমাজ। এরই প্রেক্ষিতে আজ সলিমগঞ্জ হাইস্কুল মাঠে সর্বস্তরের ওলামা মাশায়েখ ও  জনসাধারণের উপস্থিতিতে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সলিমগঞ্জ ইউপি আ'লীগ সভাপতি মোহাম্মদ মাইনুল হক শিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। 



    বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর) মোহাম্মদ বিল্লাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সাদেক, অফিসার ইনচার্জ রনোজিত রায়, সলিমগঞ্জ এআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী, মুফতি মাওলানা বেলায়েতুল্লাহ, মাওলানা মেহেদী হাসান, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা মকবুল হোসেন, মাওলানা  মুফতি আব্দুল গাফফার, মাওলানা মুফতি আতাউর রহমান, মাওলানা শহিদুল্লাহ, মাওলানা আবু সাঈদ, মাওলানা বোরহান উদ্দিন প্রমুখ।বক্তারা ইসলাম ও হজ্ব নিয়ে কটুক্তিকারীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানান। 



    এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad