Header Ads

  • সংবাদ শিরোনাম

    শিবগঞ্জ কানসাটে দুর্ধর্ষ চুরি

    স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ সৌরাব আলী 

    শিবগঞ্জ উপজেলাধীন কানসাট ইউনিয়নের ২নং ওয়ার্ড কানসাট মিলিকের বাসিন্দা শ্রী বাপ্পি দাসের বাসা থেকে বৃহস্পতিবার রাত্রি আনুমানিক ১০টা ১৫ মিনিটে,বাপ্পি দাসের নিজ বাসা থেকে দুর্ধর্ষ চুরি হয়েছে।

    বাপ্পি দাস সপরিবারে সাপ্তাহিক কীর্তন শোনার জন্য রাত্রি ৯:০০টার সময় কানসাট গঙ্গা ঘাট মন্দিরে যান,এর পর আনুমানিক ১০টা ৩০মিনিটে বাসায় ফিরে দেখে ঘরের তালা খুলা রয়েছে,ভিতরে প্রবেশ করে দেখে আলমারিতে থাকা সিন্ধুকের ৩.৫ ভরি স্বর্নঅংলকার, নগদ ৩০,০০০/-(ত্রিশ হাজার)টাকা ২০,০০০/-(বিশ হাজার)টাকা দামের মোবাইল ফোনসহ ভোটার আইডি কার্ড ও পাসপোর্ট নিয়ে যায়।
    যে গুলোর অানুমানিক মূল্য ২,৫০,০০০/-(দুই লক্ষ পঞ্চাশ হাজার)টাকা থেকে ৩,০০,০০০/-(তিন লক্ষ )টাকা।

    পরবর্তীতে শিবগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হলে তাৎক্ষণিক শিবগঞ্জ থানার এস, অাই ফারুক ও এস, অাই আরিফ ঘঠনা স্থলে উপস্থিত হয়ে ঘঠনার সত্যতা নিশ্চিত করেন।
    এবং চুরির সাথে জড়িত সকলকে অাইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের নিশ্চিয়তা দেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad