নবীনগরে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ৩য় অডিশন উদ্বোধন করেন স্থানীয় এমপি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরহুম জহিরুল হক খসরু মাস্টার স্মৃতি সংসদ এর উদ্যোগে পবিত্র কোরআন তেলাওয়াত অনুর্ধ্ব-১৬ প্রতিযোগিতার তৃণমূল বাছাই পর্বের ৩য় অডিশন উদ্বোধন করা হয়েছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) রাবেয়া মেমোরিয়াল গার্লস স্কুলে এ অনুষ্ঠানটি উদ্বোধন করেন স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
স্মৃতি সংসদের কো-অর্ডিনেটর ও সিটিভির সিইও রবিন সাইফ এর সঞ্চালনায় ও প্রধান সমন্বয়ক রিফাতুল হক এর সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু, সলিমগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাইনুল হোসেন শিকদার, বড়িকান্দি আওয়ামীলীগের সভাপতি লাল মিয়া, সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিন্টু মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ম সম্পাদক আবু কাউছার, সাংবাদিক আক্তারুজ্জামান ও জাহিদ হাসান প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ শামসুজ্জামান, বাড়াইল ইসলামিক একাডেমীর প্রধান শিক্ষক মোহাম্মদ এরশাদুর রহমান, মশিউর রহমান, উজ্জ্বল সরকার, আশরাফুল বারী বাবু ও খলিলুর রহমান। বিচারকির দায়িত্বে ছিলেন নবীনগর এসআর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মাকবুল হোসাইন, বটতলা মাহমুদিয়া আরাবিয়া কওমিয়া মাদরাসার মোহতামীম হাফেজ মাওলানা আখতার হোসাইন মাহমুদী, বগডহর কওমিয়া সিদ্দিকীয়া ইসলামিয়া মাদ্রাসার মাওলানা হাফেজ আমিনুল ইসলাম।
উপজেলার শ্যামগ্রাম, সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দেড় শতাধিক প্রতিযোগী এতে অংশ নেয়। বিজয়ী ৩০ জনের মধ্যে ইয়েস কার্ড বিতরণ করা হয়। সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত ক্ষুদে প্রতিযোগিদের বিশুদ্ধ পবিত্র কোরআন তেলাওয়াতে মুখরিত করে তোলে এ অডিশন হাউজ। মিডিয়া পার্টনারের ছিল স্থানীয় অনলাইন সিটিভি।

কোন মন্তব্য নেই