Header Ads

  • সংবাদ শিরোনাম

    দেবিদ্বার উত্তর রাঘবপুর গ্রামে "ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী-২০২০" অনুষ্ঠিত হয়েছে।


    সাংবাদিক এম.জে.এ মামুন;স্টাফ রিপোর্টার।

    কুমিল্লা জেলাস্থ দেবিদ্বার উপজেলায় ৪নং সুবিল ইউপি'র উত্তর রাঘবপুর গ্রামে মৌলভী বাড়ি জামে-মসজিদ সংলগ্ন চেয়ারম্যান বাড়ি প্রঙ্গনে মরহুম মৌলভী নাছির উদ্দিন স্মরনে জনাব আলহাজ্ব আবদুল আজিজ সাহেব এর উদ্যোগে "ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী-২০২০" অনুষ্ঠিত হয়েছে।

    ৩১ জানুয়ারী ২০২০ইং তারিখ শুক্রবার ঢাকাস্থ ইউনিভার্সাল মেডিকেল কলেজ এর চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুরুস সাফা মাহদী'র পরিচালনায় ও তার সহশিক্ষার্থী খালিদ মাহমুদ লুসিত, মোঃ শাহরিয়ার কবির, সুলতান মাহমুদ মাহিন, মোঃ সামি, শাহিনূর ইসলাম, সুকান্ত চন্দ্র এবং তোফায়েল আহমেদ ভূইয়া এর সার্বিক সহযোগীতায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিনামূল্যে স্থানীয় এলাকার জনগনের রক্তের গ্রুপ নির্ণয় করে কার্ড প্রদান করাহয়। এর আগে সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন জনাব আলহাজ্ব আবদুল আজিজ সাহেব।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধ জনাবা আলহাজ্ব মমতাজ বেগম রুজী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী ঢাকা থেকে আগত জনাব আবদুল হাই ব্যাংক কর্মকর্তা ঢাকা, পরিবার কল্যান থেকে অবসর প্রাপ্ত জনাবা আলহাজ্ব ওমেরা বেগম, মোঃ মতিউর আহমেদ, মোঃ ওয়াহিদুর রহমান বাবুল, মোঃ জামান সুমন, গোলাম আজম লিটন, মাহাদীন আকরাম কুদরত প্রমুখ।

    অনুষ্ঠান শেষে আলহাজ্ব আবদুল আজিজ বলেন, আমার বাবা মরহুম মৌলভী নাছির উদ্দিন এর স্মরনে "ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী-২০২০" এর আয়োজন করেছি। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে ইউনিভার্সাল মেডিকেল কলেজ ঢাকা থেকে আগত শিক্ষার্থীবৃন্দ অক্লান্ত পরিশ্রম   করেছে। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং মহান আল্লাহপাকের নিকট দোয়া করি তারা যেনো মানব কল্যানে আরও ভালোভাবে নিজেদের উৎসর্গ করতে পারে।

    মমতাজ বেগম রুজী বলেন, ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী একটি মহৎ কাজ। জরুরি প্রয়োজনে প্রতিটি মানুষের রক্তের গ্রুপ জানা থাকা দরকার। "ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী-২০২০" যারা আয়োজন করেছেন আমি তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে তাদের মাধ্যমে গ্রামে আরও ভালো আয়োজন হবে বলে আশা করছি। তিনি বলেন অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে যারা দ্বায়িত্ব পালন করেছে আমি তাদের সকলের সর্বঙ্গীন মঙ্গল ও সার্বিক সফলতা কামনা করছি। 

    উক্ত "ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী-২০২০" অনুষ্ঠানে দুই শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে কার্ড প্রদান করা হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad