চাঁপাইনবাবগঞ্জে গান পাউডারসহ শিবিরের কর্মী আটক-১০
স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ সহযোগী
সৌরাব আলী
চাঁপাইনবাবগঞ্জে এক মাদ্রাসায় হানা দিয়ে ছাত্র শিবিরের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী এলাকায় ওই মাদ্রাসায় অভিযানকালে তাদের কাছ থেকে পাঁচশ গ্রাম গান পাউডার, আটটি হামবোমা, ছয়টি হাসুয়া ও পাঁচটি জেহাদি বই উদ্ধার করেছে পুলিশ।
সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান জানান, শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপন বৈঠক করার সময় পৌর এলাকার নামোশংকরবাটী হেফজুল কামিল মাদ্রাসার ছাত্রাবাসে অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গান পাউডার, আটটি ককটেল, ছয়টি হাসুয়া ও পাঁচটি জেহাদি বই পাওয়া যায়। সে সময় এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল।
১৯৭১ সাল পর্যন্ত জামায়াতে ইসলামির ছাত্রসংগঠনের নাম ছিল ইসলামী ছাত্রসংঘ। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নিয়ে গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ দেশ বিরোধী কর্মকাণ্ডের জন্য জামাত ও এর অঙ্গসংগঠনগুলো নিষিদ্ধ হয়ে যায়। পরে ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি নতুন নাম ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’ নাম নিয়ে গঠিত হয় জামাতের ছাত্র সংগঠনটি।
আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরনারায়নপুর এলাকার রবিউল ইসলামের ছেলে জোবায়ের ইসলাম (১৮), সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর এলাকার সাইফুর রহমানের ছেলে আব্দুল বারি (২৭), সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর এলাকার আশরাফুল হকের ছেলে ইকবাল হোসেন (২৩), সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চর হরিপুর এলাকার মামুনুর রশিদের ছেলে বোরহান উদ্দিন (২৯)শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউস নগর এলাকার সোহরাব আলীর ছেলে আব্দুল্লাহিল কাফি (৩৬), সিলেট জেলার মংলা পোট বন্দর এলাকার পেলাম ইউনিয়নের মৃত আব্দুস সাত্তারের ছেলে গাজী আবদুল হান্নান (২৪)।
শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের চরশিংনগর এলাকার শুকুর আলীর ছেলে শহিদুল ইসলাম (২৮), শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ছাপড়া এলাকার মতিউর রহমানের ছেলে আবুজার গিফারী (৩৫), শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের আমির হামজার ছেলে রাসেল আলী (৩৫), শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাঙ্গামি এলাকার আব্দুস সামাদের ছেলে আয়াতুল্লাহ খোমেনী (৩০)।


কোন মন্তব্য নেই