Header Ads

  • সংবাদ শিরোনাম

    এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম সুমন মোল্লার জাতীয় পার্টিতে যোগদান



    সিনিয়র রিপোর্টার, রাহাদ হোসেনঃ 

    রাজধানী ঢাকার নয়াপল্টনের সিটি হাট সেন্টারে  অনুষ্ঠানের মাধ্যমে  জাতীয় পার্টিতে যোগদান করলেন বরিশাল জেলাধীন বাবুগঞ্জ উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরউত্তর ভূতের দিয়া গ্রামের এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম সুমন মোল্লা। তিনি বরিশালের র্বজমোহন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সহ চট্টগ্রাম বঙ্গবন্ধু ল টেম্পল থেকে এলএলবি কমপ্লিট করেন। অনুষ্ঠানটি শুরু হয় ১৭/০২/১৯ ইং তারিখ সোমবার ১ ঘটিকার সময়। 

    এ সময় উপস্থিত ছিলেন বরিশাল-৩ এর জনদরদী নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু, জাতীয় পার্টির বাবুগঞ্জ উপজেলা  সভাপতি মকিতুর রহমান কিছলু, জাতীয় যুব সংঘতির বাবুগঞ্জ উপজেলা সভাপতি আতাউর রহমান, জাতীয় পার্টির সদ্য যোগদানকৃত  এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম সুমন মোল্লা,মোঃ আলী,মোঃ মুন্না, মোঃ সালাউদ্দিন, এইচ এম লিয়া নবী, সোহেল হাওলাদার সহ জাতীয় পার্টির সকল সদস্যবৃন্দ। 

    অনুষ্ঠানের শুরুতে  মাননীয় সংসদ সদস্য বরিশাল-৩ এর বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপুকে সম্মাননা স্নারক দেওয়া হয়। এরপর ফুলের লাঙ্গল দিয়ে এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম সুমন মোল্লাকে মাননীয় সংসদ সদস্য যোগদানের অনুমতি দেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় মাননীয়  সংসদ সদস্য বরিশাল-৩ এর আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু বলেন, যুবকদের মাদক থেকে দূরে রাখার জন্য জাতীয় পার্টির সকল সদস্যের সহায়তা চান। তিনি বলেন আগরপুর ইউনিয়নের ১৭০ জন মাদক আসক্তের তালিকা রয়েছে যাদেরকে নির্মুল করতে হবে। এলাকার উন্নয়নে সর্বাত্নক সহযোগীতা চেয়েছেন  এবং এ্যাডভোকেট সাইফুল  ইসলাম সুমন মোল্লাকে দৃঢ়তা ও নিষ্ঠার সাথে জাতীয় পার্টিতে কাজ করার আহবান জানিয়েছেন। জাতীয় পার্টির সদ্য যোগদানকৃত এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম সুমন মোল্লা বলেন, আমি আমার সর্বাত্নক  চেষ্টা দিয়ে মেহনতী ও গরীব দুঃখী মানুষের পাশে জাতীয় পার্টির হয়ে কাজ করার সুযোগ পেয়ে মরহুম পল্লী  বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের সহযোদ্ধা মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বরিশাল-৩ এর গোলাম কিবরিয়া টিপুকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।  আমি জাতীয় পার্টিতে সুনামের সহিত কাজ করার চেষ্টা করব।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad