ভোলাহাটে ইসলামী ব্যাংকের ডিজিটাল প্রোডাক্টস আ্যান্ড সার্ভিসের ক্যাম্পেইন অনুষ্ঠিত!
চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আধুনিক সেবার বিশ্বে ইংলামী ব্যাংক শীর্ষে এই স্লোগানকে সামনে রেখে রহনপুর শাখা
ইসলামি ব্যাংকের ডিজিটাল প্রোডাক্টস আ্যান্ড
সার্ভিসের ক্যাম্পেইন -২০২০ অনুষ্ঠিত হয় আজ ( ১৭ ফেব্রুয়ারী সোমবার) সকাল সাড়ে ১১ টার সময় মেডিকেলমোড় একতামার্কেটে। ১ মার্চ পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রহনপুর শাখা ইসলামী ব্যাংকের কর্মকর্তা মজিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, রহনপুর শাখা ইসলামী ব্যাংকের সহকারী কর্মকর্তা কাউসার আহমেদ, ভোলাহাট শাখা ইসলামী ব্যাংকের ইনচার্জ সাদিকুল ইসলাম, মার্কেটিং অফিসার হেলাল উদ্দিন, অফিস সহকারী সেরাজুল ইসলাম, নাদিম হোসেন সহ অন্যরা।
উল্লেখ্য যে, অর্থ লেনদেন এখন সহজ ও নিরাপদ নিশ্চিত করতে ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা প্রধান অতিথির বক্তব্যে ফুটে উঠেছে।


কোন মন্তব্য নেই