Header Ads

  • সংবাদ শিরোনাম

    কলকাতার স্বামী বিবেকানন্দ এ্যাওয়ার্ড ক্রেস্ট পেলেন মাওলানা আব্দুল মতিন



    আইকে ইব্রাহীম, স্টাফ রিপোর্টার:

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভাধীন হযরত আমেনা (রা.) পৌর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আব্দুল মতিন স্বামী বিবেকানন্দ এ্যাওয়ার্ড- ২০২০ পুরস্কার পেয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি)  কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়ামে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকে সম্মামনা ক্রেস্ট ও সনদ দেয়া হয়।


    মন্ত্রী শুভন দেব চট্টোপাধ্যায় তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন- কলকাতার মেয়র ববী হাকিম, একুশেপদকপ্রাপ্ত পঙ্কজ সাহা, আইসিসি এর পরিচালক গৌতম দে,  সাউথ এশিয়াসোস্যাল ক্যালচার ফোরামের চেয়ারম্যান শাহ আলম চুন্নু প্রমুখ।



    এ কৃতিত্ব অর্জনে সুপার মাওলানা মুহাম্মদ আব্দুল মতিন সকলের দোয়া কামনাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

    উল্লেখ্য, সুপার মাওলানা মুহাম্মদ আব্দুল মতিন নবীনগর পৌরসভাধীন নারায়নপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ইতোপূর্বে তিনি পুরস্কৃত হয়েছিলেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad