Header Ads

  • সংবাদ শিরোনাম

    মোংলায় ২১৯ জন হোম কোয়ারেন্টিনে

    ইয়াছির আরাফাত,মোংলা সংবাদদাতা

    মোংলায় বিদেশ ফেরত ২১৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি বিদেশ থেকে আসা এ সকল লোকজনকে তাঁদের নিজ নিজ বাড়ীতে থাকতে বলেছে স্থানীয় প্রশাসন।

    করোনা সংক্রমণ রোধে বিদেশ থেকে আসা লোকজন যাতে নিজ বাড়ি-ঘর থেকে বের না হন, সেজন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং ওই এলাকাগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। সজাগ রয়েছেন এলাকাবাসীও। প্রশাসনের নির্দেশ অমান্য করে কেউ বাইরে ঘুরাঘুরি করলে তাঁর বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

    উপজেলা নিবার্হী অফিসার মো: রাহাত মান্নান বলেন, চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত সিঙ্গাপুর, মালয়েশিয়া, বাহারাইন ও ভারত থেকে আসা ২১৯ জনের তালিকা করা হয়েছে। তাঁদেরকে নিজ বাড়িতে/ হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কেউ হোম কোয়ারেন্টিনের বাইরে আসলে তাঁর বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad