Header Ads

  • সংবাদ শিরোনাম

    মোংলায় চালের দাম বেশি রাখায় ২দোকানে ২০ হাজার টাকা জরিমানা


    ইয়াছির আরাফাত, মোংলা সংবাদদাতা

    বাগেরহাটের মোংলায় চালের দাম বেশি রাখার অভিযোগে মোংলা সদরের  কয়েকটি চালের আড়তকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।১৯ শে মার্চ ২০২০ বৃহস্পতিবার দুপুরে মোংলা বাজারের বেশ কয়েকটি চালের আড়তে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় মেসার্স সাইফুল ব্রাদার্সে ১০ হাজার ও মেসার্স সাথী ষ্টোরে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

    ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত মান্নান। এদিকে অভিযানের খবর পেয়ে দোকান ও আড়ত বন্ধ করে গা ঢাকা দিয়েছেন অনেকে। করোনা আতঙ্কের কারনে কয়েকদিন ধরেই নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম দফায় দফায় বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। দ্রব্যমূল্যের দাম বাড়ানোর কারনে মোংলার নিম্মবিত্ত মানুষের মাঝে দেখা দিয়েছে তীব্র অসন্তোশ।

    যথাযথ ভাবে বাজার মনিটরিং না করার কারনে অসাধু ব্যবসায়ীরা বাজার অস্তিতিশীল করে তুলেছে বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা জনগন । ভ্রাম্যমান আদালতের এ অভিযানকে স্বাগত জানিয়েছে সাধারন মানুষ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad