Header Ads

  • সংবাদ শিরোনাম

    আমনুরায় ১কেজি গাঁজা সহ এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব


    নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: 

    র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি এ কে এম এনামুল করিম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ ববিতা নামের এক নারীকে গ্রেপ্তার করেছে।

    ৯ মার্চ সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা পশু হাটের কাছে অভিযানটি পরিচালনা করা হয়।

    গ্রেপ্তারকৃত নারী রাজশাহীর তানোর উপজেলার চিনাপাড়া এলাকার মো. আব্দুল ময়েজের স্ত্রী মোছা. ববিতা খাতুন (২৫)।

    প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার রাত সাড়ে ৯ টার দিকে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা, নগদ ২ হাজার ৫০০ টাকাসহ ববিতাকে গ্রেপ্তার করা হয়।

    এ ঘটনায় সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাব।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad